Wednesday, July 10, 2024

যেভাবে আদি চেহারা

 

সোনারগাঁ ছিল মধ্যযুগীয় বাংলার (১২৯৬-১৬০৮) প্রশাসনিক, সামুদ্রিক ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। ১৩৩৮ সালে এই শহরকে স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। এ কারণে সোনারগাঁর আশপাশে গড়ে ওঠে আবাসিক, প্রশাসনিক ও বাণিজ্যিক নানা স্থাপনা। মরক্কোর পর্যটক ইবনে বতুতা এ সময়ই সোনারগাঁ এসে দেখেছিলেন নগরবাসীর অর্থনৈতিক প্রাচুর্য। নদীপাড়ের বসতিটিকে তাঁর মনে হয়েছিল মিসরের নীল নদপারের সভ্যতার সমতুল্য। ১৬০৮ সালে মোগল সাম্রাজ্যের পূর্ব সুবাহর রাজধানী সোনারগাঁ থেকে জাহাঙ্গীরনগরে (বর্তমান ঢাকা) সরিয়ে নেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য (১৬০৮–১৭৫৭) এই এলাকার জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। ঔপনিবেশিক শাসনের সময় (১৭৫৭–১৯৪৭) হিন্দু জমিদার ও বণিকদের কল্যাণে আবারও শুরু হয় অর্থনৈতিক বিকাশ। দেশভাগের পর সোনারগাঁর বিত্তশালী হিন্দু পরিবার–পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁই হয়ে পড়ে জনমানবশূন্য প্রাচুর্যহীন একটি অঞ্চল। প্রাচীন এই রাজধানীর অধিকাংশ সাংস্কৃতিক নিদর্শন অব্যবহৃত অবস্থায় পড়ে পড়ে নষ্ট হতে থাকে। তেমনই একটি আবাসিক নিদর্শন বড় সরদার বাড়ি।

No comments:

Post a Comment

শিশুদের অ্যাবসেন্স সিজার কী?

বেশির ভাগ মৃগীরোগ বা এপিলেপসিতে রোগীর হাত, পা, শরীর শক্ত হয়ে হঠাৎ কাঁপতে শুরু করে। রোগী অজ্ঞান হয়ে যায়, জিহ্বায় কামড় পড়ে, হয়তো প্রস্রাব বা প...