সবে মা হয়েছেন। তাই ওজন বাড়তি হবে, এটাই তো স্বাভাবিক। মাসুমা রহমান নাবিলাও স্বাভাবিকভাবেই তাই বাড়তি ওজনটা মেনে নিয়েছিলেন। কিন্তু বেশ কিছু শারীরিক জটিলতায়ও ভুগছিলেন তিনি। যেমন শরীর খুব ভারী লাগত, পায়ে ব্যথা হতো। ভেবেছিলেন ক্যালসিয়ামের ঘাটতির কারণে বুঝি এসব হচ্ছে। তাই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হলেন ‘তুফান’ সিনেমার এই অভিনেত্রী। ‘স্মিহার বয়স তখন ছয় মাস। সেই সময় আমি পুষ্টিবিদের পরামর্শমতো খাবার খেয়ে প্রায় পাঁচ কেজি ওজন কমাই,’ বলছিলেন নাবিলা।

No comments:
Post a Comment